Friday, August 28, 2020

ভিন্ন ধর্মের দম্পতি

✍️মিনহাজউদ্দিন মন্ডল

দলিত নেতা ও তাদের ব্রাহ্মণ স্ত্রী-

১) রামনাথ কোবিন্দ (বর্তমান রাষ্ট্রপতি) 
👉 ব্রাহ্মণ স্ত্রী
২) রামবিলাস পাসোয়ান 
👉 ব্রাহ্মণ স্ত্রী
৩) প্রকাশ আম্বেদকর 
👉 ব্রাহ্মণ স্ত্রী
৪) সাংসদ উদিত রাজ 
👉 ব্রাহ্মণ স্ত্রী
৫) রামদাস আঠওয়ালে 
👉 ব্রাহ্মণ স্ত্রী
৬) বামন মেশারাম 
👉 ব্রাহ্মণ স্ত্রী

ব্রাহ্মণ রাজনেতা ও তাদের  মুসলিম জামাই-

১) অশোক সিংঘল, মেয়ে সিমা সিংঘল 
👉 মুক্তার আব্বাস নাকভী

২) মুরলী মনোহর যোশীর মেয়ে রেনু যোশী 
👉 শাহনেওয়াজ হুসেইন
৩) লালকৃষ্ণ আদভানির মেয়ে রোশন আদবানির দ্বিতীয় স্বামী 
👉 সালীম

৪) লালকৃষ্ণ আদভানির ভাইঝি প্রতিভা আদবানির স্বামী 
👉 আলতাফ হোসেন

৫) সুব্রহ্মণ্যম স্বামীর মেয়ে সুহাসিনী হায়দারের স্বামী 
👉 নাদিম হায়দার
৬) বালাসাহেব ঠাকরের পোতির স্বামী 
👉 সাহজাদ
৭) প্রবীণ তোগড়িয়ার মেয়ের স্বামী 
👉 আসফাক মীর

৮) মোহন ভগবতের ভাইঝি উর্মিলা মাতন্ডকরের স্বামী 
👉 মোহসিন আক্তার

৯) শীলা দীক্ষিতের (দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী) মেয়ে লতিকা দিক্ষিতের স্বামী 
👉 সৈয়দ মোহাম্মদ ইমরান
১০) অশোক মণীর মেয়ে অখিলা মণীর স্বামী 
👉 শাফীন জাহান
মনিকা বেদি 
👉 আবু সালেম
১১) সঙ্গীতা বিজলানির স্বামী 
👉 মোহাম্মদ আজহারুদ্দিন

মুসলিম অভিনেতা ও রাজনেতা ও তাদের হিন্দু স্ত্রী

১) উমর আব্দুল্লাহর স্ত্রী 
👉 পায়ল নাথ, ব্রাহ্মণ
২) শাহরুখ খানের স্ত্রী 
👉 গৌরী ছিব্বর খান, ব্রাহ্মণ
৩) আমির খানের প্রথম স্ত্রী 
👉 কিরণ রাও, ব্রাহ্মণ
৪) সৈফ আলি খানের বাবা নবাব মানসুর আলি পাটৌদীর  স্ত্রী 
👉 শর্মিলা ঠাকুর, ব্রাহ্মণ
৫) অভিনেতা সৈফ আলি খানের স্ত্রী 
👉 কারিনা কাপুর, ব্রাহ্মণ
৬) অভিনেতা ফারহান আক্তারের স্ত্রী 
👉 অধুনা ভবানী, ব্রাহ্মণ
৭) ফারহান আজমির অভিনেত্রী স্ত্রী 
👉 আয়েশা টাকিয়া, ব্রাহ্মণ
৮) শাকীল লাদাখের অভিনেত্রী স্ত্রী 
👉 অমৃতা আরোরা, ব্রাহ্মণ
৯) অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের স্ত্রী 
👉 মালাইকা অরোরা, ব্রাহ্মণ
১০) অভিনেতা সালমান খানের ভাই সোহেল খানের স্ত্রী 
👉 সিমা সচদেবা, ব্রাহ্মণ
১১) আমির খানের ভাগ্নে ইমরান খানের স্ত্রী 
👉 অবন্তিকা, ব্রাহ্মণ
১২) সঞ্জয় খানের অভিনেতা ছেলে জায়েদ খানের স্ত্রী 
👉 মালিক পারেখ, ব্রাহ্মণ 
১৩) ফিরোজ খানের ছেলে ফারদিন খানের স্ত্রী 
👉 নাতাশা পান্ডে, ব্রাহ্মণ
১৪)  অভিনেতা ইরফান খানের স্ত্রী 
👉 সুতপা, ব্রাহ্মণ
১৫) অভিনেতা নাসিরুদ্দিন শাহ এর স্ত্রী 
👉 রত্না পাঠক, ব্রাহ্মণ


✍️মিনহাজউদ্দিন মন্ডল

Thursday, August 13, 2020

*একটি মুরগির দেশ ভক্তির কথা*:-- ✍ মিনহাজউদ্দিন মন্ডল

একটি মুরগি প্রতিদিন ডিম পাড়তো, আর মালিক বিক্রি করে দিতো। 

মুরগি দেশহিতে ডিম পাড়তো।

👍

মালিক বললো -"দেশের স্বার্থে তোমার ডিমের ভীষণ প্রয়োজন। তোমাকে সোনার ঘর বানিয়ে দেওয়া হবে। 

তুমি লাগাতার ডিম পেড়ে যাও।

এতোদিন শুধু ডিম পেড়ে গেলে, বলো কি পেয়েছো ,, বিনিময়ে ??

সব মনিব তোমাকে ঠকিয়ে গেছে,, 

বিশ্বাস করো, আমিই বানিয়ে দেবো, তোমার সোনার ঘর।,"

👍

মুরগি খুশী হয়ে গেলো, দেশভক্তি বলে কথা,, দেশের প্রয়োজনে কাজে লাগা ,ভীষণ সৌভাগ্যের ব্যাপার।

পরের দিন থেকে মুরগি ২ টো করে ডিম দিতে লাগলো। দেশের জন্য এটুকু ত্যাগ স্বীকার করতেই হবে।

👍

মালিক খুশি হয়ে গেলো। ইনকাম ডবল। বেশি লাভের লোভে মালিক মুরগির খাদ্যের পরিমাণ কম করে দিলো। মুরগি অবাক হয়ে মালিককে 
জিজ্ঞেস করলো -" আজকে আমার খাবার কমিয়ে দেওয়া হলো কেন ?
কোনো সমস্যা আছে নাকি ?"

মালিক বললো -" দেশ আজ সঙ্কটে, বহু মুরগি খেতে পাচ্ছে না। আমাদের লক্ষ্য হলো, প্রত্যেক মুরগির মুখে আহার তুলে দেওয়া। যতদিন না সব মুরগি খেতে পাচ্ছে, একটু কম 
খেয়েই তোমাকে থাকতে হবে। 

দেশের জন্য , দেশকে ভালোবাসার জন্য ,এটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। "

👍

মুরগি খুশী হয়ে গেলো।দেশভক্তি বলে কথা, কোনো আপস চলবে না। আধপেটা খেয়ে মুরগি ডিম দিতে লাগলো। এদিকে মালিক ডিম বিক্রির মুনাফা নিয়ে, নিজের 
অট্টালিকা বানিয়ে নিলো। মুরগির সোনার ঘর তো দুরের কথা, যে ঘরটা ছিলো, সেটাও মেরামত করা হলো না। মালিক তখন মুনাফার নেশায় বুদ। বর্ষাকাল এসে গেছে, মুরগির ঝড়জলে ভেজা ছাড়া 
কোনো উপায় ছিলোনা। তবুও অসুবিধা নেই, দেশভক্তি বলে কথা।

👍

এভাবে আধপেটা খেয়ে , ডবল ডিম দিয়ে, জলে ভিজে, একদিন মুরগি জ্বরে পড়ে গেলো । মালিককে বললো-
"আমার পরিশ্রম ডবল করিয়ে দেওয়া হলো, খাদ্য অর্ধেক করিয়ে দেওয়া হলো, সোনার ঘর বানিয়ে দেওয়ার কথা ছিলো, সেটাও দেওয়া হলো না। এখন এই বর্ষায় ভীষণ অসুবিধা হচ্ছে। অন্তত আমার ভাঙা ঘরটা মেরামত করে দেওয়া হোক।"

মালিক সহানুভূতি-র সুরে বললো -
"জানো, এই দেশে বহু মুরগি রয়েছে, যাদের মাথায় ছাদ-টুকুও নেই ? কতো মুরগি সারারাত অসহায়ের মতো 
ফুটপাতে ঘুমিয়ে পড়ে ?সরারাত কতো মুরগি বহুকষ্টে কাটিয়ে থাকে ? তোমার শুধু নিজের চিন্তা, একটু দেশের কথা ভাবলে না ?"

মুরগি চুপ করে গেলো। দেশভক্তি বলে কথা। 

👍


লাগাতার অমানবিক পরিশ্রম, অপুষ্টি, এবং জ্বরের কারণে মুরগি দূর্বল হয়ে পড়লো। মুরগি মনে বিদ্রোহ দেখা দিলো, মাঝে মাঝে ভাবতো, মালিকের কাছে জবাব চাইতে হবে, ডিম বিক্রি করে এতো মুনাফা করলেন, আপনি দামি  কাপড় পরলেন, দামি খাবার খেলেন, এদিক সেদিক ভ্রমণ করলেন।

আর আমাদের -- না হলো সোনার ঘর, না পেলাম পর্যাপ্ত আহার । 

👍

কিন্তু ততোদিনে মুরগি মালিকের আন্ধভক্ত হয়ে গেছে। প্রশ্ন করার সাহসটুকুও হারিয়ে ফেলেছে। 

অন্য কোনো মুরগি প্রশ্ন তুললেই, তাকে দেশদ্রোহী বলে দেওয়া হয়েছে।

মুরগির ডিম পড়ার শক্তি নেই, মালিক এসে বললো-" মেরে পিয়ারে মুরগি,, দেশ এখন বলিদান চাইছে, বহু মুরগির জীবন রক্ষা করার জন্য, তোমাকে প্রাণ দিতে হবে। তুমি রেডি হয়ে যাও।"

👍

মুরগির ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না। একবার শেষ চেষ্টা করে দেখা যাক।

মুরগি বললো -"কিন্তু মালিক, আমিতো দেশের জন্য এতো কিছু করলাম, বিনিময়ে কি 
পেলাম ? আপনি তো কিছুই দিলেন না!'

👍

মালিক হেসে বললো -"অনেক করেছো, আমি অস্বীকার করছিনা। এবার তোমাকে 
দেশের জন্য "কোরবানি" হতে হবে।

👍

মালিক মুরগিকে বাজারে বিক্রি করে আরো একবার মুনাফা করে নিলো। 

মুরগি দেশের জন্য শহীদ হয়ে গেলো।😀😀😀😀😀😀


আজকের এই সঙ্কটময় পরিস্থিতিতে এমন মুরগির সংখ্যা প্রচুর,,, নিজেদের বিবেক কে প্রশ্ন করুন আর নিজেকে মুরগির জাইগাতে দাড় করান,,, অনেক কিছু বুঝতে পারবেন। 

ভালো লাগলে শেয়ার করুন।

ধন্যবাদ

Thursday, July 30, 2020

শিক্ষা ব্যবস্থায় বিরাট পরিবর্তন : ✍মিনহাজউদ্দিন মন্ডল

নতুন শিক্ষা নীতিতে বাদ পড়লো এম ফিল।  বোর্ড পরীক্ষা দিতে হবে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতিই..

☆☆:-  কেন্দ্রীয় মন্ত্রী সভায় পাশ হল নতুন শিক্ষা নীতি। গতবছর জুন মাসে শিক্ষানীতির খসড়া প্রকাশিত হয়, যেখানে নানা মহলের মতামত চাওয়া হয়েছিল।  সেই মতামত চাওয়ার শেষ তারিখ ছিল ২০১৯ সালের ৩১শে জুলাই। 

উচ্চ শিক্ষা মন্ত্রকের সচিব অমিত খারে জানিয়েছেন ৩৪ বছর বাদে নতুন শিক্ষানীতি চালু হচ্ছে দেশে। ১৯৮৬ সালে চালু হওয়া ১৯৯২ সালে সংশোধিত হয়, জানা গিয়েছে বিভিন্ন রাজ্য সরকারের কর্তা ও শিক্ষাবিদের মতামত নিয়েই তৈরী করা হয়েছে নয়া শিক্ষানীতি ।

** নয়া শিক্ষানীতিতে জাতীয় একাডেমিক ক্রেডিট ব্যাঙ্কের ( এন এসি বি ) প্রস্তাব কে মান্যতা দেওয়া হয়েছে । যার মারফত কোনো কোর্স শেষ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা ওই ক্রেডিট ব্যাঙ্ক মারফত টাকা জমা করতে পারবে। এটি একটি কোর্স বা ইন্সটিটিউট থেকে সহজেই অন্য কোর্সে স্থানান্তর করতে পারবে। 

* নতুন শিক্ষানীতিতে একাধিক ভাষাগত শিক্ষা ব্যবস্থার দিকে মনোনিবেশ করা হবে। শিক্ষকরা কেবল ইংরেজিতেই নয়, ভারতীয় সমস্ত আঞ্চলিক ভাষাতেও  শিক্ষাদান করতে হবে তাদের। এম এইচ আর ডি ইতিমধ্যেই অনান্য রাজ্যে শিক্ষার্থীদের আঞ্চলিক ভাষা শেখানোর জন্য পর্যালোচনা মূলক  ব্যবস্থা গ্রহণ করেছে। 

* নতুন শিক্ষানীতিতে থাকছে ২২টি ভাষা। পাশাপাশি থাকছে অডিও বই ও।

* বন্ধ করা হচ্ছে এম ফিল, স্নাতক স্নাতকোত্তর এর পর থাকছে পি এইচ ডি।

* ভারতে মোট তালিকাভুক্ত পড়ুয়ার অনুপাত ২০৩৫ সালের মধ্যে ৫০ শতাংশ করতে হবে। 

* শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকারের নিয়মাবলি মেনেই তৈরী করতে হবে বেতনের পরিকাঠামো। 

* আঞ্চলিক ভাষায় ই- কোর্সের ব্যবস্থা থাকবে। শিক্ষাদান, মূল্যায়ন, এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যে থাকবে প্রযুক্তির ব্যবহার। ই- কোর্সের ব্যবহার  অনুযায়ী পঠন পাঠন আঞ্চলিক ভাষায় উপলভ্য থাকবে।  হিন্দি এবং ইংলিশ ভাষার পাশাপাশি  প্রথম পর্যায়ে প্রধান ভাষা যেমন কন্নাডা, ওড়িয়া, বাংলা , ভাষা কোর্সের ব্যবস্থা থাকবে। 

* জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্কুল স্তরের যাবতীয়  পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন ( এম এইচ আর ডি) মন্ত্রক । নতুন পদ্ধতিতে ৫+৩+৩+৪ শ্রেনী ভিত্তিক মূল্যায়ন চালু হবে। বোর্ড গুলির এবং শিক্ষাবিদদের সুপারিশ পাওয়ার পরই ১০+২ কাঠামো বাতিল করা হবে। এবং ২০২১ সাল থেকেই নয়া মূল্যায়ন ব্যবস্থা চালু হবে। 

* শিক্ষা ব্যবস্থার একদম গোড়া থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষন কালকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। প্রাক প্রাথমিকের তিন বছর এবং প্রথম- দ্বিতীয় শ্রেণীকে নিয়ে পাঁচ বছরের ভিত্তি শিক্ষাকালকে চিহ্নিত করা হয়েছে প্রথমে। এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সময় কালকে প্রস্তুতি পর্ব হিসেবে সুপারিশ করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সময়কালকে মধ্যবর্তী সময়কাল ধরা হয়েছে। এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট চার বছরকে 'সেকেন্ডারী'  স্তর রূপে সুপারিশ করা হয়েছে। 
জানা গেছে ক্লাস ফাইভ ও এইটে থাকছে বোর্ডের পরীক্ষা । 

* শিক্ষার্থীরা পড়াশোনার মাঝে লম্বা ছুটি নিতেও পারবে। এই ধরনের ছুটিকে বলা হয় "স্যাবাটিকাল" । কতদিনের ছুটি নিতে পারবে তা স্থির করবে উচ্চ শিক্ষা কমিশন। শিক্ষার্থীরা নিজের পছন্দমতো মেজর ও মাইনর সাবজেক্ট বাছতে পারবে। কলেজ গুলোকে দেওয়া হবে স্বশাসন ।

* ষষ্ঠ শ্রেণি থেকেই কোডিং শিখতে পারবে পড়ুয়ারা । 

* বোর্ড পরীক্ষার পদ্ধতি বদলাতে হবে। সি বি এস ই-র জন্য সমস্ত কোর্স দুটি ভাগে ভাগ করা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে অবজেক্টিভ ও বর্ণনা মূলক প্রশ্নের উপর। 

* স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য শুধুমাত্র একটি পরীক্ষা দিতে হবে। তবে এটি এখনই বাধ্যতামূলক নয়। 

* ভাষা, সাহিত্য, সংগীত, দর্শন, শিল্প, নৃত্য, থিয়েটার, গণিত, পরিসংখ্যান, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ক্রীড়া, ইত্যাদি বিভাগে উচ্চ শিক্ষাকে প্রতিষ্ঠিত ও জোরদার করা হবে ইন্সটিটিউট গুলোতে। 

* ১০০টি বিদেশি বিশ্ব বিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস খুলতে চলেছে। 

* সংস্কৃত ভাষাকে মূল ভাষা হিসেবে অন্তর্ভূক্ত করা হবে স্কুল স্তরে ।

#মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হল শিক্ষামন্ত্রক। স্বাধীনতার পর থেকে এই নামেই পরিচিত ছিল সংশ্লিষ্ট মন্ত্রক। পরে ১৯৮৫ সালে বদল করা হয়। 

#নতুন শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষার অধিকার। এর আওতায় আনা হয়েছে ৩ থেকে ১৮ বছরের পড়ুয়াদের।

#নতুন জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন দশম বা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। এই পরীক্ষায় পড়ুয়াদের  মুখস্থ বিদ্যার বদলে হাতেকলমে শিক্ষায় জোর দেওয়া হবে ।

#প্রতিবছরের বদলে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা নেওয়ার সুপারিশ। 

#দশম শ্রেণির পর কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগের তফাৎ উঠে যাচ্ছে।
পদার্থবিদ্যা নিয়ে পড়লেও, থাকতে পারে সংগীত । পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়লেও, ফ্যাশন ডিজাইনিং পড়ার সুযোগ।

#পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষা বাধ্যতামূলক। কারোর উপর জোর করে কোনও ভাষা চাপিয়ে দেওয়া চলবে না।

#অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষায় ঐচ্ছিক।
#দ্বাদশ শ্রণিতে বোর্ডের পরীক্ষায় ৮টি সেমিস্টারের প্রস্তাব।
#৫+৩+৩+৪ ভাগে ১৫ বছরের স্কুল স্তরে পড়াশোনা। এর মধ্যে তিন বছর প্রি স্কুল পড়াশোনার সুপারিশ।

#উচ্চশিক্ষার তত্ত্বাবধানে একটিই নিয়ন্ত্রক সংস্থা, হায়ার এডুকেশন কাউন্সিল (HECI)। তবে তার আওতায় থাকবে না মেডিক্যাল ও আইনি শিক্ষা। 

#স্নাতক স্তরে অনার্স কোর্স ৪ বছর পর্যন্ত হতে পারে। তবে প্রতি বছরের শেষে পড়ুয়ারা পাবেন সার্টিফিকেট। কোর্স শুরুর ১২ মাসের মধ্যে পড়াশোনা ছেড়ে দিলে পড়ুয়া পাবেন ভোকেশনাল কোর্সের সার্টিফিকেট। দুবছর বা ২৪ মাস পর ছাড়লে মিলবে ডিপ্লোমার সার্টিফিকেট। আর চার বছরের কোর্স করলে পাওয়া যাবে ডিগ্রি কোর্সের সার্টিফিকেট। ফলে চাকরির ক্ষেত্রে সুবিধা হবে।
#১ অথবা ২ বছরে স্নাতকোত্তরের সুপারিশ।

#উঠে যাচ্ছে এমফিল।

Shortcut Details:---
 নতুন শিক্ষা নীতি ঘোষণা 
5+3+3+4=15 বছরের school life

Pre nurseri to class 2 (বয়স 3-7)
Class 3 to 5  (বয়স 8-10)
Class 6 to 8 (বয়স 11-13)
Class 9 to 12 (বয়স 14-17)

Graduation 3 বছর পরিবর্তে 4 বছর

M.phil উঠিয়ে দিয়ে  শুধু PHD

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বহীন

Class 9 থেকে বিষয় বাছার সুবিধা 

Class 9 to 12 total 4 year(10+10+10+10=40) বিষয়ে পড়তে হবে

এছাড়াও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নাম থেকে পুনরায় Education ministry নাম করন করা হচ্ছে।

তথ্য সংগ্রহ :--- মিনহাজউদ্দিন মন্ডল  

Monday, July 20, 2020

২১ শে জুলাই- শহীদ দিবস // মিনহাজউদ্দন মন্ডল

একুশে মানেই ধর্মতলার রক্ত ঝরানো স্মৃতি,

একুশে মানেই শহীদ স্মরণ এটাই মোদের রীতি।

একুশে মানেই নবীন প্রবীণ মিলেমিশে একাকার,

একুশে মানেই মমতার ডাকে প্রবল জনজোয়ার।

একুশে মানেই লক্ষ কোটি বাঙালির বুকে বল,

একুশে মানেই প্রতিবাদীদের মুখরিত কোলাহল।

একুশে মানেই নব অরুনের উদ্ভাসিত আলো,

একুশে মানেই খড়্গহস্তে প্রতিবাদী দীপ জ্বালো।

একুশে মানেই কম্পিত বুক উচ্ছ্বসিত মন,

একুশে মানেই খুঁজে বেড়ানো প্রানের আপনজন।

একুশে মানেই রৌদ্র বৃষ্টি শহীদ নিকেতন,

একুশে মানেই শ্রাবণ মাসে গন আন্দোলন।

একুশে মানেই বরণ মরণ দিদির জীবনরেখা,

একুশে মানেই তেরো শহীদের ইতিহাস ঘেঁটে দেখা।

একুশে মানেই মাটির ভাষা আন্দোলনের আলয়,

একুশে মানেই মানুষের ত্বরে প্রতিবাদীদের প্রলয়।

একুশে মানেই মনের কথা জয়ের অঙ্গীকার,

একুশে মানেই সর্বহারার প্রাপ্য অধিকার।

একুশে মানেই গনদর্পন ফিরে দেখা ইতিহাস,

একুশে মানেই কাঙ্ক্ষিত জয় বাঙালির অভিলাষ।

একুশে মানেই রক্ত বৃষ্টি জেগে ওঠে আজো মনে,

একুশে মানেই বিপ্লবী সুর জাগে গনআলোড়নে।

একুশে মানেই মানবোনা হার আসুক যতোই বাধা,

একুশে মানেই থামবেনা গতি পথ যত হোক কাদা।

একুশে মানেই বুকের পাটা অন্তরেতে শপথ,

একুশে মানেই মিছিলে স্লোগানে প্লাবিত যে রাজপথ।

একুশে মানেই অশ্রুধারায় শহীদের তর্পণ,

একুশে মানেই শহীদ স্মৃতিতে ভারাক্রান্ত মন।

একুশে মানেই হার না মানার নতুন অঙ্গিকার,

একুশে মানেই গর্জে ওঠার আহ্বান দুর্নিবার।

একুশে মানেই হাড় হিম করা হার্মাদীয় ত্রাস,

একুশে মানেই স্বজন হারানো শোকের বহিঃপ্রকাশ।

একুশে মানেই পুত্রহারানো মাতৃযন্ত্রনা,

একুশে মানেই রক্তে রাঙা জমানো বেদনা।

একুশে মানেই বজ্রকঠিন দুর্বার সংগ্ৰাম,

একুশে মানেই হার না মানা মমতাময়ীর নাম।

একুশে মানেই জাগবে প্রানে গজরাজসম শক্তি,

একুশে মানেই বাঁধনহারা সুপ্ত আশার মুক্তি।

একুশে মানেই নেত্রীর ডাকে নতুন আশার আলো,

একুশে মানেই মিলেমিশে যেন থাকতে পারি ভালো।

একুশে মানেই হিন্দু, মুসলিম,শিখ আর খ্রিস্টান,

একুশে মানেই ঐক্যসূত্রে সাম্যবাদের গান।

একুশে মানেই মুছে যাক সব ধনী গরীবের ভেদ,

একুশে মানেই সবার জন্য উন্নয়নের জেদ।

একুশে মানেই ছোট-বড় হাতে অর্জিত সম্মান,

একুশে মানেই বাংলা জুড়ে মানবতা বাঁধা প্রান।

একুশে মানেই বজ্রকন্ঠে প্রতিবাদীদের ভাষা,

একুশে মানেই নেত্রী মমতা ভাঙবে ঘুঘুর বাসা।

একুশে মানেই মমতা মা'কে সশ্রদ্ধ প্রণাম,

একুশে মানেই হৃদয়ে লেখা তেরো শহীদের নাম।

Monday, April 6, 2020

Online e ENGLISH class

IDEAL ENGLISH INSTITUTE is inviting you to a scheduled Zoom meeting.

আজ থেকেই সকাল ১১ টা থেকে ১১:৫৯ মিনিট পর্যন্ত ইংরাজী ক্লাস হবে IDEAL ENGLISH INSTITUTE এ,,, ক্লাস এ যোগদান করতে নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করতে হবে... আগ্রহী সকল ছাত্র-ছাত্রীরা ১১ টার সময় ক্লাস এ যোগদান করবে,,,
STAY HOME//STAY SAFE
@minhaj da(7797243129)

Join Zoom Meeting


Meeting ID: 904 183 1262

Class on TV (APB ANANDA) during Lock Down

Class on TV (class x)

7-> English
8->Life Science
9->Mathematics
10->Bengali
11->Physical Science
12->History
13->Geography

Class on TV (class xii)

7-> English
8->Accountancy
9->Mathematics
10->Bengali
11->Physics
12->History
13->Economics

Friday, April 3, 2020

Corona Update Live // Minhajuddin


If you want to know the current updates of Corona Cases, You may click on the link given below.  Then touch on any country map showed on the globe.. 


 পৃথিবীর যেকোন দেশের মানচিত্র ছুঁলেই সে দেশের করোনা আপডেট জানা যাবে