Sunday, July 7, 2019

কবিতা:।। টাকা বেশি ।। কবি: মিনহাজউদ্দিন মন্ডল


লেখা পড়া করতে যেন
অনেক টাকা লাগে,
গরীব ছাত্র-ছাত্রীরা কিভাবে
পড়ার মাঝে ভাসে।

টাকা বেশি হলেও সবাই
পড়িতে যেন হবে,
পড়ার মতো পড়িলে ভাই
জ্ঞানী হবে সবে।

সবার কাছে একটি দাবি
সরকারি ফিস কম,
অন্যান্য প্রতিষ্ঠানে নেয় কেন
টাকা বেশ তম।

অতিরিক্ত টাকা নেওয়া যেন
মুঠেই ঠিক নয়,
অনেক গরীব ছাত্র ছাত্রী
পাবে অনেক ভয়।

ছাত্র ছাত্রী ভয়ে দেয়
পড়া ছেড়ে ভাই,
কেমন করে পড়বে গরীব
আমি বলে যাই।

কবিতা || ভর্তির বয়স || কবি: মিনহাজউদ্দিন মন্ডল #



আয় রে খোকা আয় রে খুকু
জলদি তোরা আয়,
চার বছর পার হয়েছে
বয়স তো কম নয় ।

চার বছর বয়সে স্কুলে যাওয়া
তোদের জন্য শুরু,
শিখবে সেথায় লেখাপড়া আর
পাবে নতুন  গুরু ।

বিনা মূল্যে সরকারি বই পাবে
আরও পাবে শিক্ষাবৃত্তি,
টিফিন সময় খাবার পাবে
খেয়ে পাবে আত্মতৃপ্তি ।

শিক্ষা গুরুর শুনবে কথা
চলবে তোরা ভালোভাবে,
লেখা পড়ায় মন দিলে
নিজের ভালো হবে।

লেখা পড়া শিখে যখন তোরা
অনেক বড় হবে,
সবাই তখন দেখে তোদের
আদাব ছালাম দিবে।

ITS EXAM 2019

আইডিয়াল ট‍্যালেন্ট সার্চ (আইটিএস) এক্সজাম এ বছর ২২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে
Friday, July 05, 2019
✍ মিনহাজউদ্দিন মন্ডল

এ বছর অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের (AIITA) উত্তর ২৪ পরগণা জেলা শাখার উদ‍্যোগে সপ্তম আইডিয়া ট‍্যালেন্ট সার্চ (ITS) এক্সজাম অনুষ্ঠিত হবে ২২শে সেপ্টেম্বর, ২০১৯।

ফর্ম পাওয়া যাবে ১০ই জুলাই, ২০১৯ থেকে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ শে আগষ্ট। এ বার পরীক্ষায় প্রবেশ

উত্তর ২৪ পরগণা আইটা ২০১৩ থেকে  সাফল্যের সঙ্গে পরীক্ষা নিয়ে আসছে। ২০১৮ সালে আইটিএস পরীক্ষায় তৃতীয় শ্রেণি নবম শ্রেণি পর্যন্ত প্রায় ১২৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।




আইটিএস দুটি স্তরে পুরষ্কারের ব‍্যবস্থা করে। প্রথম স্তরটি হল জেলার সব সেন্টার গুলো মিলিয়ে প্রত‍্যেক শ্রেণির প্রথম তিনজন সেরাকে আইডিয়াল ডিস্ট্রিক্ট ট‍্যালেন্ট অফ দ‍্য ইয়ার এবং প্রত‍্যেক সেন্টার গুলোতে জেলা টাপারদের বাদ দিয়ে প্রত‍্যেক শ্রেণির প্রথম তিনজনকে সেন্টার টপার অফ দ‍্য ইয়ার পুরষ্কার দেওয়া হয়।

Friday, June 21, 2019

Scholarship for MP & HS pass candidates

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য বেশকিছু স্কলারশিপের সুলুক সন্ধান।

 সৌজন্যে: মিনহাজউদ্দিন মন্ডল

1. নবান্ন স্কলারশিপ => http://bit.ly/nabanna19
2. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) => http://bit.ly/wbsvmcm
3. SC, ST, OBC স্কলারশিপ (OASIS) => http://bit.ly/wboasis
4. মেরিটকাম মেন্স স্কলারশিপ (সংখ্যালঘুদের জন্য) => http://bit.ly/wbmdfcsvmcm
5. কন্যাশ্রী প্রকল্প => http://bit.ly/kanyashreeK3
6. পারম্পরিক স্কলারশিপ => http://bit.ly/paramparik
7. অনন্ত মেরিট স্কলারশিপ => http://bit.ly/anantascl
8. GP বিড়লা স্কলারশিপ => http://bit.ly/gpbirla
9. প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ => http://bit.ly/wbpriyamvada
10. জগদীশচন্দ্র বোস স্কলারশিপ => http://bit.ly/wbjbnsts
11. আলো স্কলারশিপ => http://bit.ly/2x77lES
12. সীতারাম জিন্দাল স্কলারশিপ => http://bit.ly/jindalslrp
13. KC মাহীন্দ্রা স্কলারশিপ => http://bit.ly/2WW6wxX

14. FAEA স্কলারশিপ => http://bit.ly/2Xr5zNQ
15. Kind Circle স্কলারশিপ =>  http://bit.ly/2WW2vEU
16. Kind Scholarship for Young Women => http://bit.ly/2XukA18
17. HDFC ব্যাঙ্ক ECSS স্কলারশিপ => http://bit.ly/2ZB2UhM
18. Sahu Jain Trust Scholarship => http://bit.ly/2RrTeDr
19. Indian Oil Sports Scholarship => http://bit.ly/2WTGFlI

20. Fair & Lovely স্কলারশিপ => http://bit.ly/2IWirlP
21. মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ => http://bit.ly/2KsF989

22. এই সময় আত্মদীপ ইয়ং স্কলারশিপ => http://bit.ly/2N8SeoP

23. বিদ্যাসারথি MPCL Scholarship => http://bit.ly/2WPmg12
24. Indusland Bank Scholarship => http://bit.ly/2N079C7
25. এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ => http://bit.ly/2Iun6wj
26. গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ => http://bit.ly/2Rsf8qj
27. GOOGLE Scholarship => http://bit.ly/31JyxHZ
28. Loreal Foundation Scholarship => http://bit.ly/2WTSBnh
29. স্বামী দয়ানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ => http://bit.ly/2Y0WyYP
30. National Scholarship Portal => http://bit.ly/31Nnyxo

Edited by: Minhaj Da
+917797243129

www.ieinstitute.blogspot.com

idealenglishinstitute@gmail.com

Thursday, June 6, 2019

MADHYAMIK EXAM- 2020

Edited by MINHAJUDDIN MONDAL

18th February - Tuesday - Bengali

19th February - Wednesday - English

20th February - Thursday - Geography

22nd February - Saturday - History

24th February - Monday - Mathematics

25th February - Tuesday - Physical Science

26th February - Wednesday - Life Science

27th February - Thursday - Electives.

Published on 6th June,2019.
IDEAL ENGLISH INSTITUTE
              --:CONTACTS:--
Mob: +917797243129
Website: www.ieinstitute.blogspot.com
E-mail: idealenglishinstitute@gmail.com
Youtube: https://www.youtube.com/channel/UCoUkBzL2CyDxHjcXoY7sizg
Facebook: https://www.facebook.com/profile.php?id=100008666770045
Whatsapp Group: https://chat.whatsapp.com/HIbuSG42SYMIFayhZq5TqD

My Location: https://goo.gl/maps/aHW3myPGrFN2 

Friday, May 3, 2019

ফনি : মিনহাজউদ্দিন মন্ডল

ফণী নামটির অর্থ কী?
ঘূর্ণিঝড় 'ফণী' নাম দিয়েছে বাংলাদেশ।

এর অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী। ইংরেজিতে (Fani) লেখা হলেও এর উচ্চারণ ফণী।

কিভাবে এই নামটি এলো?

বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে।

যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ। দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানেলকে বলা হয় WMO/ESCAP।

এর সময় ঝড়গুলোকে নানা নম্বর দিয়ে সনাক্ত করা হতো। কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হতো। ফলে সেগুলোর পূর্বাভাস দেয়া, মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো।

এ কারণে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঝড়ের নামকরণ শুরু হয়।

সে সময় আটটি দেশ মিলে মোট ৬৪টি নাম প্রস্তাব করে। সেসব ঝড়ের নামের মধ্যে এখন 'ফণী' ঝড়কে বাদ দিলে আর সাতটি নাম বাকী রয়েছে।

এর আগে থেকেই যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়ের নামকরণ করা হতো।

ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হলেও আটলান্টিক মহাসাগরীয় এলাকায় ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বলা হয় টাইফুন।

ঝড়ের নামের তালিকা
বঙ্গোপসাগর ও আরব সাগর উপকূলের আটটি দেশের প্রস্তাব অনুসারে একটি তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয়।

আঞ্চলিক এই আটটি দেশ একেকবারে আটটি করে ঝড়ের নাম প্রস্তাব করেছে। প্রথম দফায় মোট ৬৪টি নাম নির্ধারণ করা হয়েছে।

যেমন ফণী নামটি বাংলাদেশের দেয়া। এরপরের ঝড়ের নাম হবে ভারতের প্রস্তাব অনুযায়ী ভায়ু। তারপরে আরো ছয়টি ঝড়ের জন্য এখনো নাম তালিকায় রয়েছে।

সেগুলো হলো হিক্কা, কায়ার, মাহা, বুলবুল, পাউয়ান এবং আম্ফান।

এই নামগুলো শেষ হয়ে যাওয়ার পর তারা আবার বৈঠকে বসে নতুন নামকরণ করবে।

ফণীর মাধ্যমে শেষ সাইকেল শুরু হলো। এরপরে আরো সাতটি ঝড়ের পর বাংলাদেশ আবার চারটি ঝড়ের জন্য নাম দেবে।

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা নামগুলো ছিল হেলেন, চাপালা ও অক্ষি।

তবে বেশির ক্ষেত্রে ঝড়ের নামকরণে মেয়েদের নামের প্রাধান্য দেখা গেছে।

''এখন ঝড়ের যেসব নাম আসছে, সেগুলো অনেক আগে ঠিক করা হয়েছিল।

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বা সচিব পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নিয়ে থাকে। তারা ঝড়ের নামগুলো করে থাকেন।