Sunday, March 3, 2019

মোদিজীর কাছে সাধারণ মানুষের কিছু প্রশ্ন -- কিন্ত উত্তর: চুপ

🔊মোদিজী আমার বকেয়া ১৫ লাখ কবে পাবো?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী এক বছরে দুই কোটি কর্মসংস্থান কবে হবে?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী কৃষকের ঋণ মুকুব কবে হবে?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজি আপনার আমলে কৃষকের আত্মহত্যা সর্বাধিক কেন হলো?
মোদিজী:- চুপ😷

🔊 মোদিজী আম্বানী আদানির অতো কেন ঋণ মুকুব করলেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজি পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম এতো বাড়ছে কেন দিন দিন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজি দেশের সেনাবাহিনীর 'ওয়ান রেঙ্ক ওয়ান পেনশন' কবে চালু করবেন?
মোদিজী:- চুপ😷

🔊 মোদিজী আপনার জামানায় সবচেয়ে বেশি সেনা কেন মারা গেলেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী আপনার জামানায় সবচেয়ে বেশি সেনা আত্মহত্যা কেন করছে?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী আপনার জামানায় কাশ্মীর এতো অশান্তি কেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী ৩৭০ ধারা কবে বাতিল করবেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী পাকিস্তান আপনাকে এতোই যদি ভয় পায় তবে বিমান হামলার পরেও আবার কেন দেশের সেনারা শহিদ হচ্ছে?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী দাউদ, মাসুদ, হাফিজ দের কে পাকিস্তান থেকে কবে নিয়ে আসবেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী পাকিস্তান আপনাকে এতোই যদি ভয় পায় তবে পাকিস্তানে বন্দি থাকা বাকি সেনা দের কবে ফিরিয়ে আনবেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী নোট বন্দির পরে আতঙ্কবাদ কমেনি কেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজি নোট বন্দি যখন এতোটাই সফল তবে রিজার্ভ ব্যঙ্ক থেকে ২৬,০০০ কোটি টাকা আপনি কেন নিলেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজি নোট বন্দি যখন এতোটাই সফল ছিলো তবে ভারতবর্ষ গত ৪ বছরে বিশ্বব্যাংকের কাছে বৃহত্তম ঋণ গ্রহীতা দেশ কেন হলো?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী রেট অফ ইন্টারেস্ট অতো কম কেন করে দিলেন?
মোদিজী:- চুপ😷

🔊 মোদিজী লোকপাল বিল কবে পাশ করাবেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী ভ্রষ্টাচার খতম কেন হলো না?
মোদিজী:- চুপ😷

🔊 মোদিজী বিজয় মালিয়া , নীরব মোদী দের দেশে কবে ফিরিয়ে আনবেন?
মোদিজী:- চুপ😷

🔊 মোদিজী আদানী কে ৩০০০ কোটি টাকা লোন এসবিআই কেন দিলেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী আদানী কে পাঁচটি বিমান বন্দর কেন দিলেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী ব্যপম কেলেঙ্কারীর কি হলো?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী টুজি ঘোটালায় সবাই নির্দোষ প্রমাণিত কেন হলো?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজি দাগি চোর নেতা মন্ত্রী গুলো কে আপনার দল থেকে কবে বের করবেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী মা-ব্যাটা মেয়ে জামাই কে কবে জেলে ভরবেন?
মোদিজী:- চুপ😷

🔊 মোদিজী রাফেলের দাম কতো?
মোদিজী:- চুপ😷

🔊 মোদিজী বিরোধী আসনে থাকা কালিন আধারকার্ড, FDI, GST এর দেশেকে ক্ষতিগ্রস্ত করবে বলে বিরোধীতা করে পরে আপনার সরকার গঠনের পর ওগুলো কেন পাশ করলেন?
মোদিজী:- চুপ😷

🔊মোদিজী মন্দির কবে বানাবেন?
মোদিজী:- মন্দির ওহি বানাইঙ্গে🤣🤣🤣
________________________________
মোদিজীর কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে পোস্টটি কপি করে আপনার নাম লিখে পোস্ট অথবা সেয়ার করে মোদি ও মোদি ভক্তদের কাছে পাঠিয়ে দিন🤳
ধন্যবাদ
_ ------------------  _ ------------------  _ ---------------------

Friday, February 15, 2019

কবিতা: পতাকার রঙ

শহীদ ভারতীয় সেনার ছেলের কষ্ট শুনলে অন্তর হু-হু করে কেঁদে উঠবে:---
সংগ্রহ: মিনহাজউদ্দিন মন্ডল

বলত দেখি    পতাকায় মোদের
    কয়টি রঙ আছে?
শিক্ষক এসে    শুধালেন হেসে
     দ্বিতীয় শ্রেণীর কাছে।

একসাথে মিলে    সব ছেলে বলে
      চিৎকার করে জোরে
 তিনটি বর্ন       রয়েছে রাঙানো
      জাতীয় পতাকা জুড়ে।
শ্রেনীর পিছনে    বেঞ্চের কোনে
        শিশু ছিল এক বসে,
'পতাকার মাঝে    পাঁচ রঙ আছে'
        বলল সে মৃদু ভাষে।
কথা তার শুনে     বাকি শিশুগনে
         হেসে খায় লুটোপুটি,
শিক্ষক রেগে    বলেন হেঁকে
         বোঝাও কি করে পাঁচটি?

মাথা নিচু করে         ভয়ার্ত স্বরে
      সরল শিশুটি বলে,
ওপরে গেরুয়া   মাঝখানে সাদা
         সবুজ আছে তার তলে
আর আছে আঁকা    গোলাকার চাকা
            নীল রং আছে এতে।
শিক্ষক বলে       এটিকে ধরলে
         তবুও হচ্ছে চারটে।
অবোধ শিশুটি     বলল তখন
        রং আছে আর এক।
লাল লাল ছোপ    দাগ দেখা যায়
            ওই পতাকার মাঝে।
বাবাকে যখন      আনলে ওরা
          কফিনের ঢাকা খুলে,
জড়ানো রয়েছে    দেহখানা তার
            পতাকা আর ফুলে।
রক্তের দাগে     ছিল লাল ছোপ
             ওই পতাকার মাঝে।
এই নিয়ে মোট     হল পাঁচটি
              এবার ত ঠিক আছে।

সরল শিশুটির     জবাবখানি
           কাঁপিয়ে দিল বুক
অশ্রু এলো     নয়ন ভরে
         শুকনো হল মুখ।
আজও যারা    দেশের জন্য
            করছে বলিদান
স্বাধীনতার     শহীদ সম
          তাদের অমর প্রাণ।
হয়েছি স্বাধীন    পেরিয়ে গেছে
         সত্তরটি বছর
দেশ বাঁচাতে     যাচ্ছে যে প্রাণ
              রাখছি কি তার খবর?
---------------------/---------

😭😭😭😭😭😭😭😭কি পাঠকগণ,,, আমি জানি আপনি কাঁদছেন??  তাহলে ভাবুন ওই ছোট্ট ছেলেটির মনের অবস্থা!!! 😭😭😭😭

ভারতীয় সেনাদের সমর্থনে শেয়ার করুন। (মিনহাজ)

Thursday, February 14, 2019

Grammar: // ALPHABET //

              1. Alphabet ( বর্ণমালা)

The modern English alphabet consists of 26 letters, and they are known as Latin alphabet. The word “alphabet” itself came from the Latin word “alphabetum,  and this Latin word came from the Greek words ‘alpha’ and ‘beta.'
Alphabet শব্দটি ল্যাটিন শব্দ alphabetum থেকে এসেছে। আধুনিক ইংরেজী বর্ণমালায় মোট ছাব্বিশটি alphabet আছে।
The alphabet is known as the set of letters or symbols. These are used to present the basic set of speech sounds of a language.

Alphabet গুলোকে কোন ভাষার বর্ণ বা সংকেত বলা হয়।
The English alphabet has 26 letters that start with ‘a’ and end with ‘z’. Each letter of English alphabet has two forms: capital and small letters. Large letters are often called Capital Letters. Sometimes, they are also called caps.

    প্রত্যেকটা ইংরেজি বর্ণের দুটি করে পদ্ধতি আছে। একটাকে বড় অক্ষর ও অপরটাকে ছোট অক্ষরের বর্ণ বলা হয়।

Small and Capital letters together:

Capital letters: A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M-N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z

Small letters: a-b-c-d-e-f-g-h-i-j-k-l-m-n-o-p-q-r-s-t-u-v-w-x-y-z

Sometimes, small letters are called lowercase letters, and capital letters are called uppercase letters. These terms are used during the old days of printing before the computer because the old metal blocks for setting type were kept two different cases, one is lower case for small letters, and another is upper case for large letters.
All of the 26 alphabets are classified into vowels and consonants. From these 26 letters, five letters are vowels, and the remaining 21 letters are known as consonants.

Vowels:

A, E, I, O and U are called vowels.
A, E, I, O, এবং U হচ্ছে vowel .
Vowels are speech sounds created by the open configuration of the vocal tract. By pairing with consonants, vowels make syllables.
Vowel গুলো consonant গুলোর সাথে মিলে syllable তৈরি করে।
Examples of vowels in words:
Sat, egg, diagram, ultrasonography, etc.
Here, in the word ‘sat,' a is the vowel. In ‘egg,' e is the vowel. In ‘diagram,' a, and i, are the vowels. Similarly, in the word ‘ultrasonography,' a, o, and u are the vowels.

Consonants:

Vowel ছাড়া বাকি ১৯ টি অক্ষর সব consonant.   
Apart from vowels, rest of the alphabets are called consonants. A consonant must pair with (a) vowel(s) to make a syllable. Without pairing with vowels, consonants can’t make any syllable.
So, the consonant is the basic speech sound in which the breath is at least partly obstructed, and it can be combined with vowels to make syllables.
একটা শব্দে মাত্র একটি Vowel ছাড়া বাকি সবগুলোই consonant হতে পারে।
Example of consonants:
  1. a) Carry---> C, r, r, and y are the consonants.
  1. b) Story---> s, t, r, and y are consonants.
  1. c) Earning---> r, n, and g are consonants.
                                            
                                      Next : Words (শব্দ)

Edited by : Minhajuddin Mondal.
                      (IDEAL ENGLISH INSTITUTE)
 




Mobile: +917797243129



 

Saturday, February 2, 2019

✳✳ বই পড়ার উপকারিতা ✳✳

বই পড়লে আমাদের বিবেক বুদ্ধি বাড়ে, আমরা যা কিছু পড়ি সেটা আমাদের ব্রেনে এবং জীবনে গেঁথে যায়, আতপর সেটাই আমাদের কাজ কর্মের দ্বারা প্রকাশ পায়।

বই পড়ার আভ্যাস মানুষ কে আনেক লাভহীন ও মূল্যহীন কর্ম হতে বাচায়, সময় কে মূল্যবান করে তোলে।

বই পড়ার মাধ্যমে মানুষ শিক্ষা অর্জন করতে পারে, যেটা দুনিয়া ও আখেরতে সফল হওয়ার মাধ্যম।

বই পড়া ! এটা মানুষের স্বরণশক্তি কে বৃদ্ধি করে, এবং ব্রেন কে আধিক জায়গা প্রদান করে।

বই পড়া ... শিক্ষা অর্জন করার একটি সুন্দর মাধ্যম, আর শিক্ষা একটি মূল্যবান সম্পদ।

গবেষণার গুণ বৃদ্ধি করে।

বই পড়ার মাধ্যমে আমরা ইতিহাস কে এবং ইতিহাসের বৃহত মানুষদের শিক্ষা, গবেষণা থেকে লাভবান হতে পারি।

বই পড়ার মাধ্যমে আমরা বর্তমান ও আতীতের গুণবান ও পন্ডিতদের খেয়াল ও বিচারের সঙ্গে সফর করতে পারি।

বই পড়ার মাধ্যমে চুপচাপ ও খামোশ থাকার আভ্যাস হয়ে যায়, যেটা নিজেই অনেক গুণবান।

বই পড়া ! মানুষের সৃষ্টিজগৎ কে বৃদ্ধি করায় সাহায্য করে।

বই পড়ার মাধ্যমে অপরকে অনুভব করা যায় এবং অপরের উপরে প্রভাব ও ফেলা যায়।

বই পড়া... দুঃখ কষ্ট কে ভুলানোর উত্তম মাধ্যম।

Wednesday, January 30, 2019

Farewell Function for Madhyamik -2019

The farewell function for the Madhyamik students of IDEAL ENGLISH INSTITUTE have completed now... Pray for them so that they can gain a sound result in Madhyamik -2019...

Name of the students are....

1. Fatema Kharun.     9. Rabiya Khatun.
2. Sohana Parvin.    10. Afrina Khatun.
3. Sarmin Sultana.   11. Sumitra Mondal.
4. Anjali Baidya.       12. Taniya Khatun.
5. Hasan Mehedi.    13. Nargis Parvin.
6. Md. Ali Qummi.   14. Samirul Islam.
7. Alimul Husaain.  15. Riyajuddin Mondal.
8. Arpita Mondal.    16. Sahin Sardar. And
             17. Imran Hossain Molla.


Friday, January 18, 2019

সিভিক_টিচার_কথোপকথন


আমি (মিনহাজ), আমার স্কুলের বান্ধু (হরিদাস), আমার একজন senior দাদা (দেবেন দা)

✍মিনহাজউদ্দিন মন্ডল

আমি (মিনহাজ): এই জানিস? আমি এবার চাকরি পেয়েছি!

বন্ধু (হরিদাস): তাই নাকি? বাহ বেশ ভালো। খুশি হলাম, তুই কত ছোটা ছুটি করেছিস এই চাকরির জন্য।আমি তো জানি।  কত ডিগ্রি নিয়ে ঝোলায় ভরেছিস একটা চাকরি পাবি বলে। আমার খুব আনন্দ হচ্ছে রে আজকে!

আমিঃ হ্যাঁ, একদম তাই। ইস্কুলের সেরা ছাত্র ছিলাম। স্যারেরা খুব ভালো বাসতেন, আর ওই মেয়েটা যে আমায় বার বার প্রেম নিবেদন করেছিল তার দিকে ফিরেও দেখিনি,খেয়ালও করিনি কোনোদিন।

হরিঃ হ্যাঁ, এখনও তো সে মেয়েটি বিয়েও করেনি। এবার তো তাকে সম্বন্ধ পাঠাবি? আমরা সবাই তো বিয়ে করে নিয়েছি।

আমিঃ না না না তাজ,, এ আর হয়না? আমি বিয়ে করবো না রে,কারন বিয়ে করে সংসার দেখা খুব কঠিন হবে জানিস। আমি মা বাপের ভালো সন্তান হতে চাই।। কিন্তু বিয়ে করলে সংসার খরচ বাবদ টাকা, আসবে কোথা থেকে শুনি?

হরিঃ তুই চাকরি পেয়েছিস, সংসারের খরচ জোগাড় হবে না? এ কি ধরনের কথা মিনহাজ?

আমিঃ ঠিক ই বলেছি রে! মাননীয়া মুখ্য মন্ত্রী আমাদের সংসার চালানো মত টাকা দেবেন না, তাই তো আমাদের সিভিক পুলিশের ন্যায়  সিভিক টিচার হিসাবে গ্রহন করছেন। মাত্র ২০০০/= এবং ২৫০০/= টাকা করে মাসিক বেতন দেবে।।

হরিঃ ছি ছি এই চাকরী তুই করবি?? তার থেকে রিক্সা চালা টাকা ভালো আসবে,বুঝলি?

আমিঃ ওই চাকরি করবো, করবো, অবশ্যই করবো! আমার কত স্বপ্ন ছিল শিক্ষক হবো!এই তো সুযোগ দিল,  স্বপ্ন পুরনের জন্য। আমরা শিক্ষকরাই নতুন সমাজ গড়ার কারিগর কি না? তাই করবো। সরকার আমাদের সাথে প্রহসন করলেও আমরা তো শিক্ষিত। আমরা তো মন্ত্রী, সাংসদ এদের শিক্ষা দিয়ে থাকি। সাংসদ এর বেতন ২৪৫০০০/= টাকা হলে, আমাদের শিক্ষক দের বেতন ২০০০/= থেকে ২৫০০/=  টাকা। কম কোথায় রে? কি সুন্দর চিন্তা ভাবনা বল তো?

আমার একজন senior দাদা (দেবেন দা): ঠিক বলেছিস মিনহাজ,, আমাদের দৈনন্দিন জীবনে আগুন লাগিয়ে, ঢালাও মদের লাইসেন্স দিয়ে, আমাদের শিক্ষিত সমাজ ও  শিক্ষকদের সাথে এমন প্রহসন করা সরকার, সমাজের কল্যান দিতে পারে না।। ধীক্কার জানাই এই মানসিকতা কে।

আমিঃ শিক্ষিত বিবেবেকের কাছে আমার প্রশ্ন? কি হয়েছে আমাদের সমাজের? কেন এর তীব্র প্রতিবাদ হবেনা? যে যার ইচ্ছে মত ছড়ি ঘুরাবে ? আর আমরা শিক্ষিত বিবেক মুখ বুঝে থাকবো? 

 #মন্তব্যঃ
যতদিন না শিক্ষিত, পরিপাটি, জনকল্যানকামী নেতা, মন্ত্রী, সাংসদ আমরা লোকসভা,রাজ্যসভা ও বিধানসভায় না পাঠাতে পারবো, ততদিন সুখী সমাজ, সুন্দর সমাজ উঠে আসবে না। আমাদের শিক্ষা বই খাতায় থাকবে,বাস্তব চিন্তায় কাজে লাগানো যাবে না।। আমাদের এগোতেই হবে, আর জাতির বিভাজন নয়, মানুষ মানুষের থেকে পালানো নয়,এগিয়ে চলতে হবে আমাদের এক সাথেই। হাঙর-কুমিরের মুখ থেকে সমাজ কে তুলে আনতে হবে,, এমন শাসন ব্যাবথা গড়তে হবে, যেখানে মানুষ বসবাসের যোগ্য পরিবেশ থাকবে। আসুন আমরা এক হই ভুল গুলো ভেঙে দিই এবং নিজেদের ভুল কে পরিবর্তন করি।।

ধন্যবাদ,,,,,
অধম মিনহাজউদ্দিন

Thursday, January 17, 2019

সরকারের কাজে আমার মতামত

গরীব,, বেকারত্ব,,, এই সব কিছুর জন্য দায়ী সরকার,,, কারণ, রেডিও ও টিভিতে ভাষণ দিচ্ছে "ছাত্ররাই দেশের ভবিষ্যৎ" সেই ছাত্ররাই যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশুনা শিখেছে তাদের বাবা-মায়ের মুখে দু-মুঠো অন্ন তুলে দেবে এই আশা নিয়ে,,,

     আর সরকার কি করছে,,,?? SSC তো হয়ই না,,, আর হলেও প্রশ্ন ফাস, বা written এ পাশ করলেও Interview তে লক্ষ-লক্ষ টাকা ঘুষ !!!! আবার কখনো-কখনো ২০০০ টাকা বা ২৫০০ টাকার বেতনে স্কুলে ইন্টার্শিপ!!!  তাহলে কি দরকার ওই ভাবে ভাষণ দেওয়ার, যেখানে গরীবদের কোনো নিরাপত্তাই নেয়,,,,

    বাবা-মায়ের কাছ থেকে ভোট নেওয়ার আশায়?? একটা কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চায়,, ভোট কিন্তু জীবনে একবার আসে না,, পাঁচ বছরে তিন বার হবে,,, তাই সাধারণ মানুষ চাইলে সরকার নিমেষে পরিবর্তন করতে পারে,,,

   সরকার হয়ত ভুলে গিয়েছেন এটা প্রজা তান্ত্রিক দেশ,,, এখানে এক নায়কতন্ত্র চলে না,,,, Government is the people, for the people, by the people...
Government should remind this statement daily...

    আমি মাননীয়া মুক্ষমন্ত্রী মমতা ব্যানার্জী কে জানাতে চায় যে,,, আমার গ্রামে আমি দীর্ঘ ৭ বছর ধরে TMC কে সমর্থন করে আসছি,,, কিন্তু বেকারত্বের জ্বালা আমার কুরে কুরে খাচ্ছে,,মা-বাবার সামনে দাড়াতে পারিনা লজ্জায়, তাই এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ভালো যেখানে TMC এর পতন ঘনিয়ে আসে,,, এটা শুধু আমার কথা নয়,,,, রাজ্যের সকল শিক্ষিত বেকারদের মত,,,

আমি TMC এর কর্মী হয়েও আমার মনে যদি এইরূপ চিন্তা আসে তাহলে ভাবুন অন্যদের মধ্যে কি আগুন জ্বলছে????

কেউ খারাব ভাববেন না,,, আমার মত পোষণ করলাম,,, আমার এই মতের সঙ্গে হয়ত রাজ্যের শত শত শিক্ষিত যুবক-যুবতীদের মত এক হবে,,, তাই Just Imagine,,, What should we do at now??? Should we silence or violence???  Should we stop here or move forward...???