Thursday, June 17, 2021

কবিতা : //প্রিয়ার জন্মদিন vs আমার শেষ ইচ্ছা// ✍️ মিনহাজউদ্দিন মন্ডল

আজ আমার প্রিয়তমার জন্মদিন। কিছু দেওয়ার পেলাম না,,, তাই তাকে নিয়ে আমার লেখা এই  ছোট্ট কবিতাটি উপহার দিলাম,,,, 😇😇😇
তাং :- ১৮/০৬/২০২১ 



বলবো না তোমায় আমি অনেক ভালোবাসি,
শুধু বলবো তোমার হতেই আমি পৃথিবীতে এসেছি।

তাজমহল আমি পারবো না তোমার জন্যে গড়তে, 
তবে পারবো সারা জীবন তোমার হয়ে থাকতে।

যদি কখনো না পারি তোমার দুঃখ-বেদনা ঘুচাতে, 
জানবে সেই সুখের চাবি নেইকো আমার হাতে।

তোমার জন্মদিনে পল্লবিত হোক আমাদের দোজাহান,
কারণ তোমারি সঙ্গে বাঁধলাম আমার ই প্রাণ।

জন্মদিনে জানাই তোমায় পৃথিবীতে ফোঁটা সব ফুলের শুভেচ্ছা, 
তোমায় ভালোবেসে দেহত্যাগই শেষ ইচ্ছা।
 
🎂শুভ জন্মদিন সোনাবাবু🎂


Thursday, May 27, 2021

জুলাইয়ে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক অগাস্টে : মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাইয়ে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক অগাস্টে। বৃহস্পতিবার নবান্নে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, কোভিড বিধি মেনে আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়গুলির মূল্যায়ন হবে বিদ্যালয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে দেড় ঘণ্টায়।   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন,''জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়ুয়ারা যাতে সর্বভারতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য উচ্চমাধ্যমিক আগে হচ্ছে।'' উচ্চ মাধ্যমিক সাড়ে ৮ লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী।

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানালেন মমতা। তাঁর কথায়,''১২ লক্ষের বেশি পরীক্ষার্থী। আবশ্যিক বিষয়টি ৭টি। সেই বিষয়গুলির উপরে পরীক্ষা হবে। অতিরিক্ত বিষয় ৩৮ থেকে ৫৮টি। বিদ্যালয়ের নম্বরের ভিত্তিতেই সেগুলির মূল্যায়ন হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজ বিদ্যালয়ে বা নিকটবর্তী বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। ৩ ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার পরীক্ষা। প্রশ্নপত্র তৈরি হয়ে গিয়েছে। তাই ১০টার জায়গায় ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।


তথ্যসূত্র- 24 ঘন্টা

Friday, May 21, 2021

যশ : কিছু গুরুত্বপূর্ণ তথ্য

1) যশের এই মুহূর্তের অবস্থান, চেন্নাই থেকে একটা কাল্পনিক সরলরেখা এবং গঙ্গাসাগর থেকে একটা কাল্পনিক সরলরেখা আঁকা গেলে সেদুটি ঠিক যেখানে মিট করবে, সেখানে দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করছে। 

2) জলের মধ্যে ইতিমধ্যেই ঘূর্ণি তরঙ্গ তৈরি করছে। অর্থাৎ তার শক্তি ক্রমশঃ বাড়ছে। 

3) ফর্মেশন বা গঠন 22 তারিখ বিকেলে সম্পূর্ণ হবে। অর্থাৎ তখন ডপলার রাডারে তার প্রকৃত চরিত্র ও শক্তি বোঝা যাবে। 

4) নিজের গঠন সম্পূর্ণ করে 22 তারিখ বিকেলের পর থেকে যশ স্থলভাগের দিকে এগোতে শুরু করবে। এই এগনোর কাজটা সাড়ে 3 বা 4 দিন ধরে হবে।

5) অর্থাৎ যশ এর ল্যান্ডফল 25 তারিখ মধ্যরাত থেকে 26 তারিখ ভোররাতের মধ্যে হবে। 

6) এখন ফর্মেশন রেডি নয়। তাই অভিমুখ পরিষ্কার নয়। তবু, প্রাথমিক অনুমান যশ ভারত বাংলাদেশ বর্ডারে সুন্দরবন অঞ্চলের কোনো একটি জায়গায় ল্যান্ডফল করবে। 

7) ল্যান্ডফলের সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় 135 থেকে 140 কিলোমিটার । ( আমপান ল্যান্ডফল করেছিল 121 কিলোমিটার) 

8) যশ এর ব্যাপ্তি 1400 কিলোমিটার । অর্থাৎ ল্যান্ড ফল থেকে টেল এন্ড পর্যন্ত সে দীর্ঘক্ষণ তাণ্ডব চালানোর মতো আকার ও শক্তি নিয়ে আসছে।

9) বকখালি, কাকদ্বীপ, ক্যানিং। গোসাবা, পাথরপ্রতিমা, সন্দেশখালি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, বকখালি । ল্যান্ডফলের সর্বাধিক প্রভাব পড়ার আশঙ্কা। ( এখনও পর্যন্ত)

10) উপরোক্ত জায়গাগুলিতে 24 তারিখ দুপুরের পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যাবে। উপকূলে উঁচু ঢেউ উঠতে শুরু করবে।

সূত্র : মৌসম ভবন । 
কপি : মিনহাজউদ্দিন মন্ডল

Sunday, February 28, 2021

ইংরেজী নিয়ে ৪০ টি মজার এবং বিস্ময়কর তথ্য// ✍ মিনহাজউদ্দিন মন্ডল

1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification. যার অর্থ অপদার্থ। তবে এর আরও অর্থ রয়েছে।

2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80

3. ইংরেজি madam, eye ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

4. “A quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।

5. “ I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।

7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।

8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এর পরে u আছে।

9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে vowel গুলো একসঙ্গে আছে।

10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable.

11. Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।

12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৪ টি vowel আছে।

13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।

14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By.

15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।

16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।

17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।

19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।

20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।

22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।

23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।

24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!

25. It is raining.   Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, "বৃষ্টি পড়ছে"।

26. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।

27. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।

28. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , সুচ্চেএদ

29. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

30. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , হাযারদউস

31. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।

32. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।

33. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।

34. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।

35. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, হেরেইন

36. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।

37. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।

38. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।

39. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।

40. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।।

Sunday, February 14, 2021

কবিতাঃ ভালোবাসার বিশেষ দিন //কলমে: মিনহাজউদ্দিন মন্ডল

     দিনপঞ্জীর পাতায় ১৪ই ফেব্রুয়ারি দিনে
     বিখ্যাত বিশ্বে--- প্রেম নিবেদন পালনে ।

     কেন এত আদিখ্যেতা --- বুঝতে পারি না
     অন্য দিন কি কেউ প্রেম নিবেদন করে না?

     প্রেমিক প্রেমিকাকে গোলাপ দিল সকালে
     সেই আবার অন্যজনের ফুল দেয় বিকেলে,

     রাতে ফুল পায় অন্য একজনা
     নতুন বন্ধু পেয়ে প্রথমা আনমনা।
    
     তবে এ প্রেমের মূল্য কোথা?
     হৃদয় যখন বলেনি হৃদয়ের কথা।

     অফুরান কাব্যকথা, অন্তরের যত ব্যথা
     সব নিয়ে যুগে যুগে কবিদের কবিতা।

     রাধা-কৃষ্ণ লাইলা-মজনু রোমিও-জুলিয়েট নানা
    এদের প্রকৃত ভালবাসার বিশেষ দিন ছিল না ।

     ম্যারী-পিয়েরে সেলিম- আনারকলি প্যারিস-হেলেনা
     ক্লিয়পেট্রা-অ্যান্টনি সাজাহান-মমতাজকে কেউ ভোলে না।

    প্রেম ছিল-আছে - থাকবে সে যে চিরন্তনী
    বিশ্ব সাহিত্যে উজ্জ্বল প্রেমিক-প্রেমিকার জীবনী।

    আসলেই নেই কোন মানুষ নিখাদ ভালবাসাহীন
    কাঙাল একটু ভালবাসার- অপেক্ষায় থাকে অন্তহীন। 

কবিতাঃ ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস// কলমে: মিনহাজউদ্দিন মন্ডল

      ১৪ই ফেব্রুয়ারি করি সবে 
প্রেম নিবেদন,
      এরসঙ্গে জড়িয়ে আছে 
করুণ আবেদন।

       হৃদয়হীন পাশবিক এক 
রাজা ক্লোরিয়াস,
       মহানন্দে মহাসুখে রোমে 
করতো বসবাস।

       রাজার নির্দেশ ছিল 
করবে না কেউ বিয়ে,
       অন্ধ মেয়ে হয়ে উঠে 
ভ্যালেন্টাইনের প্রিয়ে।

       অন্ধ মেয়ে ফিরে পেয়েছিল 
তার সুন্দর দৃষ্টি,
        প্রেম যে অনুপম স্বর্গীয় 
মহান ঈশ্বরের সৃষ্টি।
      
       রোমের মহান সাধু 
চিরস্মরনীয় ভ্যালেন্টাইন,
        গর্জে  বলেছিলেন --বাতিল 
কর কালাআইন।

        ভ্যালেন্টাইন মানেন নি 
নিষ্ঠুর রাজার আদেশ,
        হাসিমুখে পেলেছিলেন 
নির্দয় ফাঁসির নির্দেশ ।

  মৃত্যুর আগে পাঠিয়েছিলেন 
একটি গোলাপ ফুল ‌,
  প্রিয়ার তাইতো প্রিয়তম চিনতে 
হয়নি এতটুকু ভুল।

  সেই হতে ভ্যালেন্টাইন ডে তে 
চালু প্রেম নিবেদন,
 প্রেমিক-প্রেমিকা গোলাপ দিয়ে 
করে আত্মসমর্পণ।

Sunday, January 31, 2021

বিদায় বেলায় এক নজরে প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় // ✍️ Minhajuddin Mondal //

1. জন্ম=11ই মে.1935
2. মৃত্যু = 31শে আগস্ট 2020
3. জন্মস্থান=মিরাটি.জেলা বীরভূম.পঃবঙ্গ
4. ধর্ম===হিন্দু
5. শিক্ষা=রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে M.A.এবং L.L.B.(কঃবিঃ)
6. কর্মজীবন শুরু=ডাক ও তার বিভাগের U.D.C.পরে বিদ্যানগর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক
7. নির্দল প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে রাজনীতিতে প্রবেশ=1969
8. ইন্দিরা গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান=1969
9. কংগ্রেস দল থেকে প্রথম রাজ্যসভার সদস্য=1969
10. মোট পাঁচবার রাজ্যসভার সদস্য=1969,75,81,93,99.
11. পশ্চিমবঙ্গ থেকে কতবার রাজ্যসভার সদস্য=চারবার(গুজরাট একবার)
12. সর্বপ্রথম কেন্দ্রে শিল্পোন্নয়ন দপ্তরের প্রতি মন্ত্রী হন=1973
13. জাহাজ ও পরিবহন দপ্তরের মন্ত্রী হন=1974
14. কেন্দ্রে অর্থ দপ্তরের রাষ্ট্র মন্ত্রী হন=1974
15. কেন্দ্রে রাজস্ব ও ব্যাঙ্কিং দপ্তরের মন্ত্রী হন=1975
15. কংগ্রেস দলের/AICC-র(All India Congress committee) কোষাধ্যক্ষ/সদস্য হন=1978
17. রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা হন=1980
18. কেন্দ্রীয় বানিজ্য এবং খনি ও ইস্পাত মন্ত্রী হন=1980
19. কেন্দ্রীয় অর্থ মন্ত্রী হন=1982***
20. আন্তর্জাতিক অর্থ ভান্ডারের(IMF) বোর্ড অফ গভর্নরস হন=1982
21. বিশ্ব ব্যাঙ্কের(World Bank) বোর্ড অফ গভর্নরস হন=1982
22. এশীয় উন্নয়ন ব্যাঙ্কের(ADB) বোর্ড অফ গভর্নরস হন=1982
23. আফ্রিকান উন্নয়ন ব্যাঙ্কের(ADB) বোর্ড অফ গভর্নরস হন=1982
24. কেন্দ্রীয় বানিজ্য ও সরবরাহ মন্ত্রী হন=1984
25. G-24 এর সভাপতি নিযুক্ত হন=1984
26. পঃবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হন তিন বার=1985,2000,2001.
27. রাজীবের সঙ্গে মনোমালিন্যের জন্য নতুন দল রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস(RSC) গঠন করেন=1986
28. AICC-এর অর্থনৈতিক উপদেষ্টা সেলের সভাপতি হন=1987
29. পুনরায় রাজীবের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন=1989
30. প্রধানমন্ত্রী নরসিমা রাও কর্তৃক পরিকল্পনা কমিশনের সহ-সভাপতি নিযুক্ত হন=1991
31. কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী হন=1993
32. কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী নিযুক্ত হন দুবার=1995 এবং 2006.***
33. SAARC এর মন্ত্রী পরিষদের সম্মেলনের সভাপতি হন=1995
34. AICC(All India Congress Committee)এর সাধারন সম্পাদক হন=1998
35. কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমন্বয় কমিটির সভাপতি হন=1999
36. সর্বপ্রথম চতুর্দশ* লোকসভা নির্বাচনে জয়লাভ করেন=2004.(কেন্দ্র-জঙ্গীপুর,মুর্শিদাবাদ,পঃবঙ্গ)
37. লোকসভায় কংগ্রেসের দলনেতা হন=2004
38. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হন=2004
39. পুনরায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী নিযুক্ত হন=2006
40. দ্বিতীয়বার পঞ্চদশ* লোকসভা নির্বাচনে জয়লাভ করেন=2009.(কেন্দ্র-জঙ্গীপুর,মুর্শিদাবাদ,পঃবঙ্গ)
41. পুনরায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নিযুক্ত হন=2009
42. পুনরায় G-24 এর সভাপতি নিযুক্ত হন=2009
43. সর্বপ্রথম বাঙালী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন=2012(22শে জুলাই)**
44. ত্রয়োদশতম রাষ্ট্রপতি হিসাবে শপত গ্রহন করেন=2012.25শে জুলাই***
45. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবুকে শপতবাক্য পাঠ করান=S.H.কাবাডিয়া(সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি)
46. কোন রাজনৈতিক জোটের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন=UPA(United Progressive Alliance)
47. NDA জোটের যে প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন=P.A.সাংমা(লোকসভার প্রাক্তন স্পীকার ছিলেন)
48. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেন=24/07/2017
49. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু বেতন পেতেন=5 লক্ষ টাকা
50. প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু পেনশন পেতেন=75 হাজার টাকা.

*প্রনববাবুর উপাধি ও সম্মান*

1. পৃথিবীর শ্রেষ্ঠ অর্থমন্ত্রী সম্মান=1984
2. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষন=2008***
3. ভারতের শ্রেষ্ঠ প্রশাসকের সম্মান=2011**
4. বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি=8টি(2011-2015)
5. আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি.লিট উপাধি=2012
6. বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মান=2013
7. আইভরি কোস্ট সরকারের গ্রান্ড ক্রস সম্মান=2016
8. আবাইজান রাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্বের সম্মান=2016


*প্রনববাবুর গ্রন্থ সমূহ*

1. Midterm Poll
2. Beyond Survival
3. Off the Track
4. Saga of Struggle and Sacrifice
5. Challenges before the Nations
6. A Centenary History of the INC
7. Congress and the Making of the Indian Nation 
8. Thought and Reflections
9. The Dramatic decade:The indira Gandhi years
10. Selected Speeches
11. The Turbulent Years


*Ideal English Institute ~ "সবার জন্য , সবসময় সবার পাশে"*