Monday, December 30, 2019

ইসলামিক দৃষ্টিতে শিক্ষামূলক ভ্রমণ


                                                                    বিসমিল্লাহির রাহমানির রাহীম 

*তোমরা ভ্রমণ করে তাঁর (আল্লাহর) অভিনব সৃষ্টিরাজি অবলোকন করো। [সূরা আনকাবুত : ২০*]

                                          *ভ্রমণের উপকারিতা*

১. আত্মার প্রশান্তি দান ও মানসিক অবস্থার পরিবর্তন;

২. দেশের বিভিন্ন প্রান্ত ও স্থান সম্পর্কে ধারণা লাভ;

৩. মানুষের নানামুখী স্বভাব-চরিত্রের সাথে পরিচিত হওয়া;

৪. নতুন অভিজ্ঞতা অর্জন ও যোগ্যতার বিকাশ সাধন;

৫. মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক শক্তিশালীকরণ;

৬. সর্বোপরি সৃষ্টিজগৎ সম্পর্কে নানামুখী জ্ঞান অর্জন ইত্যাদি।

*যে ব্যাক্তি নেক কাম করবে সে পুরুষ হোক বা নারী, যদি সে ইমান দার হয় তাহলে তাকে পবিত্র জীবন দান করা হবে (সুরা নাহলঃ৯৭*)

                              *একজন মুসলিমের জন্য ভ্রমণকালীন বেশ কিছু করণীয়*

১. দোয়া পড়ে ভ্রমণে বের হওয়া।

২. ভ্রমণসঙ্গী তিনের অধিক হলে পরামর্শের ভিত্তিতে একজনকে আমির বানিয়ে তাকে অনুসরণ করা।

৩. সকাল-সন্ধ্যার দোয়াসহ অন্যান্য দোয়া কালাম যথাসময়ে যথাস’ানে পড়া।

৪. দূরের ভ্রমণে সালাত কসর করা।

৫. অন্যান্য ফরজ-ওয়াজিব, হুকুম-আহকাম পালন করা।

৬. যথাযথ পর্দা মেনে চলা।

৭. সুস’ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচি গ্রহণ করা।

৮. ভ্রমণ বা দর্শনীয় স্থানের আইন-কানুন মেনে চলা ইত্যাদি।


                                                           *ভ্রমণে নিষিদ্ধ* 

ভ্রমণকালে একজন মুসলিমকে বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হয়। ইসলামের দৃষ্টিতে ভ্রমণের নিষিদ্ধ বিষয়গুলো হলো :

১. অশালীন, কুরুচিপূর্ণ ও দৈহিক আকৃতি প্রকাশ পায় এমন পোশাক পরিহার করা।

২. গাইরি মাহরাম [যার সাথে বিবাহ বৈধ] এর সাথে ভ্রমণ না করা।

৩. কোনো কিছুর অপচয় না করা।

৪. হারাম ও নিষিদ্ধ পর্যায়ে পড়ে এমন কথাবার্তা ও আচার-আচরণ পরিহার করা।

৫. জীবজন’, গাছপালা, ফুল-ফল বিনষ্ট না করা ইত্যাদি।

>>>>>>>>>>>>>>>>>  Collected by MINHAJUDDIN MONDAL
Contact: *7797243129*

Saturday, December 28, 2019

Check your name in the New Voter List

Dear people of India,,, you are requested to check your name and details in the new voter list by clicking on the "CHECK YOUR NAME HERE"... and make sure about your details...

প্রিয় ভারতীয় জনগণ,,, আপনাদের নিজের নাম এবং বিস্তারিত জিনিষ নতুন ভোটার তালিকায় চেক করে নিন "এখানে আপনার নাম চেক করুণ"...  এবং  নিশ্চিন্তে থাকুন আপনার তথ্য সম্পর্কে।


*চেক করার নিয়মঃ-*
*(১) EPIC No* এর পাশে ভোটার কার্ড নাম্বার বসান । 
*(২) Enter Capcha* জায়গায় দেখুন ওর নিচে ৬ টি সংখ্যা দেখাচ্ছে ওটা দেখে দেখে বসিয়ে দিন । 
*(৩) 🔎 Search* টাচ করুন আপনার নাম দেখাবে ।
[ যদি একবার না হয় ৩, ৪ বার চেষ্টা করুন]
*নতুন ভোট তোলার শেষ সময় ১৫ই জানুয়ারী ২০২০,  তাড়াতাড়ি নিজের ভোট কেন্দ্রে যোগাযোগ করুন ।*

----অধম মিনহাজউদ্দিন মন্ডল

Friday, December 27, 2019

কবিতা : তিনটি উপদেশ >> মিনহাজউদ্দিন মন্ডল


শোনো তিন‌টি কথা
বল‌বো সকলের ত‌রে,
এগু‌লো ম‌নে রে‌খো
সারাটা জীবন ধ‌রে।

এক.
তোমার কাজ কখ‌নোই
কেউ দি‌বেনা ক‌রে,
আজ‌কের কাজটি তাই
রে‌খোনা কাল‌কের ত‌রে।

দুই.
আজ‌কের রাখা কাজ
কাল‌কে হ‌বে বোঝা,
সেই কাজ করা
কখ‌নোই হ‌বেনা সোজা।

তিন.
প্র‌তি‌ দি‌নের কাজ
ক‌রো ধৈর্য্য ধ‌রে,
ত‌বেই উন্ন‌তি ধন
আস‌বে তোমার ঘ‌রে।

কবিতা: ব্লাক মেইল >> মিনহাজউদ্দিন মন্ডল

এক অবৈধ প্রেম-ভালোবাসার ফলাফল নিয়ে লেখা আমার এই ছোট্ট কবিতা "ব্ল্যাক মেইল"  আশা করছি
যে, বর্তমান যুগের প্রেমিক-প্রেমিকারা এই কবিতাটি পড়ে নিজেদের মান-সন্মান এর জন্য একটু হলেও ভাববে। আর তখনই আমার এই কবিতাটি লেখার উদ্দেশ্য স্বার্থক হবে!!  --- অধম মিনহাজউদ্দিন মন্ডল,,, 
রচনা- ২৮ শে আগস্ট, ২০১৯ (আমার জন্মদিন)........ সময় - সন্ধ্যা ৬:৩৫ মিনিট,, 


 এক বার দুই বার
ক‌রে ক‌রে সারা বছর অ‌বিরত,
দুষ্ট আত্মা জে‌গে উ‌ঠে‌ছে
বহু মাথা বি‌শিষ্ট দান‌বের ম‌তো।

এই ঘ‌রের কোনায় কোনায়
ভি‌ডিও ক্যামেরা লাগা‌নো আ‌ছে জা‌নো,
ফাস ক‌রে দিবো সব
আর একবার আমার কথা মা‌নো।

মান‌লে ম‌নি‌বি না মান‌লে যে
ভি‌ডিও সব কর‌বো আপলা‌েড,
আর একবার ভে‌বে দেখ
তখন তুই কতটুকু পা‌বি চোট।

আমার কথা বাদই দে
কে তো‌রে কর‌তে যা‌বে বিয়ে?
লজ্জায় তু‌ই মরেই যা‌বি
না‌লিশ করবি? করনা অন্যজ‌নে গি‌য়ে।

আমার বাবা মস্ত বড়
ভা‌লো ক‌রেই তা‌রে চি‌নিস,
কেস কর‌লে জে‌নে রা‌খিস
শুরুর আ‌গেই হয়ে যাবে ফি‌নিস।

শুধু শুধু কেন তুই
কর‌তে যা‌বি এ‌তো সব ঝামেলা?
আর মাত্র এক বার
তা‌তেই সব চু‌কে যা‌বে মামলা।

আর য‌দি ভু‌লেও কখন‌ো
আমার কথার অবাধ্য হ‌তে চাস,
কি ভে‌বে‌ছিস আস্ত থাক‌বি?
চো‌খের পল‌কেই  হ‌য়‌ে যাবি‌ লাশ।

Thursday, December 26, 2019

English Poetry: "Shadow" >> Minhajuddin Mondal

If there is shadow,
               there must be a light,
Surely you are not alone,
                      think false or right.

There is no tree alone
                     under the open sky
A lot of birds can be seen
                               around to fly.

An island is a beauty,
                     suspense is its distance,
People enjoy a hill
                       as well as its silence.

Adam was punished and
                              sent to this earth,
Not Eve forgot normal life
                                and her hearth.

Don't be pessimistic as
                                 there is always hope,
All are attached with Almighty
                                  with an unseen rope.

How can a man or woman
                                     be alone forever?
As the person is attached with
                                   mighty Forgiver.


DATE: 27th December, 2019 (Friday)
Time: 01:25 p.m.

কবিতা: সিসি ক্যামেরা লাগেনা >> মিনহাজউদ্দিন মন্ডল


আখেরাতের ভয় থাকলে,
সিসি ক্যামেরা লাগেনা৷
ছেলে মেয়ে একত্র হলেও,
প্রেম পিয়াসা জাগেনা৷

সোনা রুপা পরে থাকলেও,
হাত দিয়ে কেউ ধরেনা৷
রাতের আঁধারে খালি ঘরে,
কেউ তো ঢুকে পরেনা৷

আখেরাতের ভয় থাকলে,
সিসি ক্যামেরা লাগেনা৷
দোকান থেকে চুপিসারে,
মাল নিয়ে কেউ ভাগেনা৷

অন্যের জমির আইল ভাই,
ভুলেও কেউ ঠেলেনা৷
না বলে কারো গাছের ফল,
কেউতো খেয়ে ফেলেনা৷

আখেরাতের ভয় থাকলে,
অফিস ফাঁকি কেউ দেয়না৷
ফাইল পত্র আটকে রেখে,
ঘুষতো তো কেউ নেয়না৷

আখেরাতের ভয় থাকলে,
ডাকাতি কেউ করেনা৷
হালাল রুজি খায় সবাই,
হারামের ধার ধারেনা৷

সিসি ক্যামেরা লাগিয়ে তো,
মনের রোগ ভাই সারেনা৷
সিসি ক্যামেরা চলছে ঠিকই,
মানুষ তো ভাই শুধরেনা৷

আখেরাতের ভয় থাকুক,
কিছু লোকে চায়না৷
সমাজ থেকে তাইতো এখন,
ঘুষ দূর্নীতি যায়না৷

26/12/2019

কবিতা : "খাদ্য শৃঙ্খল" >> মিনহাজউদ্দিন মন্ডল


সা‌পের খাওয়া শে‌ষে, 
প‌রে থা‌কে শামু‌কের খোলসটা,
এমন এক সমা‌জে 
প‌রিনত হ‌য়ে‌ছে পু‌রো সমাজটা।

বা‌ঘের খাওয়া শে‌ষে, 
প‌রে থা‌কে হরি‌ণের হাড়ক'টা,
এমন এক সমা‌জে 
প‌রিনত হ‌য়ে‌ছে পু‌রো সমাজটা।

মানু‌ষের খাওয়া শে‌ষে
ভু‌লেও রা‌খেনা খাওয়ার চিহ্নটা,
এমনই এক সমা‌জে 
প‌রিনত হ‌য়ে‌ছে পু‌রো সমাজটা।

মানুষ‌তো ‌যে‌নো ভু‌লে‌গে‌ছে
মানুষ আর পশুদের পার্থক্যটা,
এমনই এক সমা‌জে 
প‌রিনত হ‌য়ে‌ছে পু‌রো সমাজটা।

সামা‌জিকতার বালাই নেই
পু‌রোপু‌রি খাদ্য শৃঙ্খ‌ল এ'সমাজটা 
এমনই এক সমা‌জে 
প‌রিনত হ‌য়ে‌ছে পু‌রো সমাজটা।